জয়পুরহাটে শর্ট সার্কিট থেকে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
জয়পুরহাটের আরামনগর মহল্লায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও একজন।
বুধবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় প্রথমে তিনজনের মৃত্যু হয়। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পথে আরও চারজনের মৃত্যু হয়।
নিহত সাতজন হলেন- আরমনগর মহল্লার ব্যবসায়ী আব্দুল মোমিন (৩৭), তার মা মোমেনা বেগম (৬৫), স্ত্রী পরিনা বেগম, তিন মেয়ে হাসি, খুশি ও জেএসসি পরীক্ষার্থী বৃষ্টি এবং এক বছরের ছেলে আব্দুর নূর। এদের মধ্যে প্রথমে মারা যান মোমিন, মোমেনা ও বৃষ্টি।
ঢামেকে নেওয়ার পথে বাকি চারজনের মৃত্যু হয় বলে জানান মোমিনের শ্যালিকা সুখী বেগম। তিনি জানান, দগ্ধদের মধ্যে এখন কেবল বেঁচে আছেন মোমিনের বাবা দুলাল হোসেন।
জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
এর আগে রাতে দুর্ঘটনার পর জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থলেই তিনজন মারা যান, দগ্ধ পরিবারের অন্য পাঁচ সদস্যকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম দগ্ধ পাঁচজনের বিষয়ে বলেন, তাদের শরীরের ৭০-৭৫ শতাংশই দগ্ধ হয়েছে।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











